ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে চাঁদপুরে সচেতনামূলক সভা ও নৌ-‌র‌্যালী


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৩:৩২

মা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩  বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে সচেতনতামূলক সভা ও নৌ-র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নৌ অঞ্চল চাঁদপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। অতিরিক্ত নৌ-পুলিশ সুপার শ্রীমা চাকমা ও বেলায়েত হোসেন। সভা সঞ্চালনা করেন হাইমচর সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ।
এসময় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ এটি রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এই অভিযান সফল হলে এটার সুফল পুরো জাতি পাবে। তাই আমরা সচেতন হই । এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে যাতে না নামতে পারে সেদিকে নজর রাখতে জনপ্রতিনিধি সহ সকলের প্রতি আহবান জানান।

সভা শেষে পদ্ধা-মেঘনায় নদীতে নৌ-র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ  প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

বুধবার মধ্য রাত থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশসহ পদ্মা-মেঘনায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ