মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ১১ টায় মধুপুর থানা প্রাঙ্গণে মত বিনিময় সভায় মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন কুমার মজুমদার, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, পূজা উদযাপন কমিটির সদস্য অলক কুমার চৌধুরী স্বপন প্রমুখ।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মধুপুরে নির্বিস্নে পূজা উদযাপন ও আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied