ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:২৪
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ ও জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
 
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। এছাড়ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান প্রমুখ।
 
 এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষায় মানিকগঞ্জ জেলা পুলিশ সব সময় সর্তক রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা রাখার আহবান জানান তিনি। যানজট নিয়ন্ত্রণে শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও একমুখী যানচলাচল ব্যবস্থা নিশ্চিত করবে জেলা পুলিশ।
 
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব সাহাসহ স্থানীয় চেয়াম্যান, মেম্বার এবং সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত