মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকড়া এলাকার তারা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক মোহাম্মদ আলী মোটরসাইকেলযোগে কম গতিতেই নির্দিষ্ট লেন দিয়ে যাচ্ছিলো। তবে হাইস গাড়িটি বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।
সিংগাইর থানার এসআই মো. সুমন মিয়া জানান, হাইস গাড়িটি হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল আর মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিক থেকে হেমায়েতপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হয়। এ ঘটনায় হায়েস গাড়িটি ও চালক ইসমাইল (৩৩) কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied