ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের সমর্থনে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:৪৭
ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের স্বাধিকার আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার  (১২ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আবার প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে শোভা পায় ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’ ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ প্রভৃতি প্ল্যাকার্ড দেখা যায়। এসময় তারা ‘ইজরায়েল টেরোরিস্ট’, ‘ইন্তিফাদা’, ‘লাব্বাইক ইয়া আকসা’সহ নানা স্লোগান দেন।
 
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর সা’দ বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ওয়ার ইন ইসরায়েল বলছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমাদের প্রথম কেবলা তারা দখল করে নিতে চায়। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আজকের এ বিক্ষোভ মিছিল থেকে আমরা সহানুভূতি জানাচ্ছি। 
 
আইআইটির শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, আমরা পুরো মুসলিম একটি দেহের মতো।  বিশ্বের যেকোন প্রান্তে যদি মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের দেহও যেন আঘাতপ্রাপ্ত হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তার নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য।  মিছিলে অংশ নিয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসাইন বলেন, আমরা মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন আমরা একটি আদর্শে বিশ্বাস করি। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা জাহাঙ্গীরনগর থেকে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল