ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দূর্গা পূজা উপলক্ষে খানসামায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৫:৩১
আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৩ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে খানসামা থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লা আল মাসুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্। অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান কুমার দাস ও সাধারন সম্পাদক অনন্ত কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র নাথ রায় ও সদস্য সচিব বিভূতী ভূষণ সাহা শিবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ছয় ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ সাংবাদিকবৃন্দ। এবার খানসামা উপজেলায় ১৩৬টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।

এমএসএম / এমএসএম

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন