চাঁপাইনবাবগঞ্জে চালকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে গাড়ি চালকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের ট্রাক টার্মিনালে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ও বিআরটিএ সার্কেলের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সিভিল সার্জন ও রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় বিনামূল্যে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ পরীক্ষা এবং র্যান্ডম ব্লাড সুগার আরবিএস পরীক্ষার কার্যক্রম গ্রহণ করা হয়।
বিআরটিএ'র সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাসুম সাহেব, ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম, জেলা ট্রাক ও ট্যাং লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক আবু হুজাইফা, বিআরটিএ এর কর্মচারীবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিম এবং রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক টিম।
আলোচনা সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এদিন পেশাজীবী গাড়িচালক প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied