ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির কথা শুনলে ঘোড়াও হাঁসাহাসি করে: বাহাউদ্দিন নাছিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৫:৫৩
‘বিএনপির কথা আর কেউ বিশ্বাস করে না। তাদের কথা শুনলে এখন ঘোড়াও হাঁসাহাসি করে। তাদের কথার কোন দাম নেই বাংলাদেশে। যে কারণে তারা এখন বিদেশী প্রভুদের কাছে কান্নাকাটি করছে।’ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। 
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএপির রাজনীতি হলো খুনের রাজনীতি। তারা এদেশের মানুষের কল্যাণ চায় না। যে কারণে নির্বাচন আসলেই তারা তাল-বাহানা শুরু করে। এখন বিএনপি প্রতিদিনই বিদেশীদের কাছে নালিশ দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু বিদেশীরা তাদের কথা কেউ বিশ্বাস করে। ফলে তাদের কথা শুনলে ঘোড়াও হাঁসাহাসি করে। তাদের কথা কোনই দাম নেই। তারা অবৈধভাবে ক্ষমতায় আসে চায় কিন্তু সেটা বাস্তবায়ন হবে না।’
তাদের জিয়ার সর্ম্পকে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এক সময়ে খালেদার পুত্র তারেক জিয়াকে মার্কিন রাষ্ট্রদূতরা বলতো, মিস্টার টেন পারসেন। এখন তিনি বিদেশে বসে দেশের মানুষকে জ্ঞান দেয়। যে ছেলে মুচলেকা দিয়ে এদেশে রাজনীতি করবে না বলে চলে গেছে, সে আবার রাজনীতি শেখায়। সবই হাস্যকর মনে হয়।’ এসময় বর্তমান সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন বাহাউদ্দিন নাছিম। 
সভায় বিশেষ অতিথি ছিলেন মাাদরীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চোদকার। এসময় জেলা, উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত