আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাণীশংকৈলে র্যালী ও আলোচনা সভা
"অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, ইএসডিওর ঠাকুরগাঁও মনিটরিং অফিসার মোস্তাকুর রহমান,ফায়ার সার্ভিস ইনচার্জ নাছিম ইকবাল।
এছাড়াও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলী,ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক দিলারা বেগম ও মনতাজ আলী,উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।
পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক হাইস্কুল মাঠে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভানোর কৌশল ও করনীয় বিষয় সম্পর্কে জনগনকে হাতে কলমে প্রশিক্ষণসহ এ বিষয়ে সচেতনতামুলক দিক নির্দেশনা দেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied