ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টে ফাইনালে দুই দলই চ্যাম্পিয়ন
মাদারীপুরে কলেজ রোড ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় ৩-৩ গোলে ড্র হলে সামস খান স্পোর্টিং ক্লাব এবং পুরান বাজার ব্যাচ ২৪ একাদশকে যৌথভাবে চ্যাম্পিয়ন করা হয়। শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় চ্যাম্পিয়ন দুই দলের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
কলেজ রোড ক্রীড়া চক্রের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এবং কলেজ রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মো. নান্নু মুন্সির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ন সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদার। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলের মাসুদুর রহমান বাবু শরীফ ও এহসানুর রহমান মামুন।
এ সময় প্রধান অতিথি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘স্থানীয় যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলোর বিকল্প নেই। তাই বেশি বেশি খেলার আয়োজন করতে হবে। মাদারীপুরে খেলাধুলায় জন্য আরও সুন্দর পরিবেশ আনতে হবে। জেলা থেকে জাতীয় পর্যায়ে যেনো খেলার সুযোগ পায় মাদারীপুরের তরুণরা। এ বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।’
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত
Link Copied