মানিকগঞ্জে ককটেল-গুলি ছুঁড়ে ২৫ ভরি স্বর্ণ ও লাখ টাকা ছিনতাই: একজন গুলিবিদ্ধ
মানিকগঞ্জের দৌলতপুরে দিলিপ রাজবংশী নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্রেরমুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
এসময় ছিনতাইকারীকে ধরতে গিয়ে স্থানীয় জাকির হোসেন নামের এক ব্যক্তি ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন।গুলিবিদ্ধ জাকির টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গাংবিহালী গ্রামের মফিজ মৃধার ছেলে। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৩অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীর নাম মোঃ জসিম (৩৬)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদা এলাকার মৃতঃ আবুল শেকের ছেলে। তিনিও মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, দৌলতপুর বাজারের মা জননী জুয়েলার্সের স্বত্বাধিকারী ভুক্তভোগী দিলিপ রাজবংশী ওরফে দিলু প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে কর্মচারীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুটি মোটরসাইকেলে করে ৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা ২০/২৫ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জসিম উদ্দিন নামে এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম মোল্যা জানান, ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। সেইসাথে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানিছেন তিনি।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড