ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে আওয়ামীলীগের শান্তি উন্নয়ন সমাবেশ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৩ বিকাল ৫:৪১
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি জামায়াতের নৈরাজ্য, অরাজকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাউফল উপজেলা আওয়ামীলীগের শান্তি উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি মো. কাজী আলমগীর হোসেন বলেন,‘ আওয়ামীলীগ শান্তিতে বিশ্বাসী, আওয়ামীলীগ দেশের উন্নয়নে বিশ্বাসী। আর বিএনপি জ্বালাও, পোড়াও, আগুন সন্ত্রাসে বিশ্বাসী। তারা দেশে শান্তি চায় না, মঙ্গল চায় না। তারা (বিএনপি) চায় অশান্তি, অমঙ্গল। আগামী দিনে আন্দোলনের নামে আর কোন অশান্তি বাংলার মাটিতে হতে দেয়া হবে না। আওয়ামীলীগ বাংলার জনগণকে নিয়ে তা প্রতিহত করবে। 
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মান্নান বলেন,‘ বিগত নির্বাচনে বিএনপি তত্তাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছেন। সেই আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছেন। আবার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনেও এসেছেন। বিএনপি আন্দোলনের অংশ হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবেন। 
সমাবেশে সভাপতির বক্তব্যে আ.স.ম ফিরোজ বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামীলীগের হাত ধরেই এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যেকোন মূল্যে আওয়ামীলীগ গণতন্ত্র রক্ষা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত হবে। কোন অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকারের অধীনে এদেশে নির্বাচন হবে না। শেখ হাসিনার সরকারের অধীনেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে দেশের সকল রাজনীতিক দল অংশ নিবে। একটা সময় বিএনপিও অংশ নিতে বাধ্য হবে। 
শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসারেফ হোসেন খান, সহ-সভাপতি সামসুল আলম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা