ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দূর্গাপূজা উপলক্ষ্যে নয় দিনের ছুটিতে যাচ্ছে কুবি


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৩:১৮
 আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দূর্গা পূজার ছুটির জন্য বন্ধ থাকবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে বন্ধের আগে ও পরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সর্বমোট ৯ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।
 
রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
 
আমিরুল হক চৌধুরী বলেন, 'আগামী ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত দূর্গা পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার (২৯ অক্টোবর) থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।'
 
তবে এখনো আবাসিক হলের বিষয়ে এই ছুটিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। এই বিষয় জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন, 'এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। উপাচার্য স্যারের সাথে এই সপ্তাহে মিটিং করেই সিদ্ধান্ত নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী