দরিদ্রদের মাঝে কেএমপির ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে ২৪১ জন দরিদ্রর মাঝে আজ রোববার (৮ আগস্ট) বয়রাস্থ পুলিশ লাইনসে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা কার্যক্রমে ২৪১ জন দরিদ্রর প্রত্যেককে ২০০ টাকা, ৭ কেজি চাল, এক কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজসহ মোট ১১ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপি কমিশনার মো মাসুদুর রহমান ভূঞা।
ত্রাণ বিতরণকালে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার ও লকডাউনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও অসহায় মানুষ যারা খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
ত্রাণসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহমেদ, ডেপুটি কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম, ডেপুটি কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সোয়াট) মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সদর) মো. শাহ্ জাহান শেখ, অতিরিক্ত ডেপুটি কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (ফোর্স) খন্দকার লাবনীসহ সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন