মাদারীপুরে মদ খেয়ে দুই বান্ধবীর মৃত্যু, অসুস্থ আরো তিন
অতিরিক্ত মদ্যপানে মাদারীপুরে দুই বান্ধীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরো তিনজন। এই ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
মোবাইলে ধারণকরা ভিডিতে দেখা যায়, রুমের ভেতর গান বাজিয়ে নৃত্য করছেন এক তরুণী। শুয়ে আছে আরো ক’জন নারী। আর চেয়ারে বসে আছে যুবক।
পুলিশ ও স্থানীয়ার জানায়, পহেলা অক্টোবর মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার লুৎফর রহমান মোল্লা (সাব-রেজিস্টার) বাসার ৪তলা ভায়া নেয় সাগরিকা আহম্মেদ নামে এক নারী। সাগরিকার সাথে তার মা সাবিনা ইয়াসমিন ও মামা বাবু থাকতেন। শনিবার রাতে সাগরিকার বান্ধবী ডালিয়া ও পারুলসহ ৪জন রুমের ভেতর প্রবেশ করে। পরে মদ্যপান করে রুমে থাকা সবাই। অতিরিক্ত মদ্যপানে রুমের ভেতরেই মারা যায় সাগরিকা। এ সময় গুরুতর অসুস্থ হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাগরিকার বান্ধবী পারুলকে মৃত ঘোষণা করেন।
নিহত দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন, আর পারুললের বাড়ি ডাসার উপজেলার বাঘরিয়া গ্রামে।
বাসার কেয়ারটেকার হেলাল সরদার বলেন, ‘চিকিৎসা শুনে চার তলায় গিয়ে দেখি ফ্লোরে একজন মরে পড়ে আছে। পরে পরিস্থিতি খারাপ দেখে পুলিশকে খবর দেই। পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই তরুণীর মধ্যে একজন ফ্লাটে মারা গেছে, অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। কি কারণে মারা গেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা দুজনই প্রচন্ড মদ্যপান করেছে। এ কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের ফ্লাটে মদসহ নেশাজাতিয় আলামত পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের করা হবে।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত
Link Copied