ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে তরুন ও নারীদের সমাবেশ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-১০-২০২৩ দুপুর ৪:২৪

জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে "উদীয়মান বাংলাদেশ তারুন্যের বাংলাদেশ ” এ ¯েøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তরুন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ এর আয়োজনে শনিবার বিকেলে জেলার হরিপুর উপজেলার যাদুরানী হাট উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাও-২ আসনের র্নিবাচনী প্রচারনার অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এ্যাড. সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক ডাকসু নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গেদুরা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তসিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সদস্য সাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মোজাফ্ফর আহাম্মেদ মানিক।

সমাবেশে প্রধান অতিথি এ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, “দেশে উন্নয়নের ধারা অব্যহতভাবে বজায় রাখতে হলে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে, এগিয়ে যাবো আমরা।” তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে সমাবেশে নারী ও তরুনদের কাছে আহবান জানান তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত