প্রধানমন্ত্রীর নির্দেশে মহারাজের মঠবাড়িয়ার পূজা মন্ডপে অনুদান
আগামী ২০ অক্টোবর ২০২৩ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে ১৫ অক্টোবর রোববার বিকাল ৫ ঘটিকায় পঙ্কজ সাওজালের সঞ্চালনায় ও মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার হল রুমে পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবু রতন কর্মকারের সভাপতিত্বে ১০৩টি পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, আমি এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আপনাদের হৃদয় লালিত তাৎপর্যপূর্ণ দিনকে আরো অধিকতর প্রাণবন্ত করতে। ২০০১ সনে জামায়াত বিএনপি’র তান্ডবে আপনারা জীবন নিয়ে চরম আতঙ্ক উৎকন্ঠায় দিনাতিপাত করেছেন। সেদিন পূজার আনন্দ উবে যাওয়ায় ঘরের আঙিনায় ঘট পূজা করতে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন সূত্রে অনুধাবন করছি দেশী বিদেশী একটি অশুভ চক্র এ পূজাকে কেন্দ্র করে নাশকতা চালিয়ে সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার পাঁয়তারা করছে। এ বিষয় আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর সহ দলীয় নেতাকর্মীদের অতন্ত্র প্রহরীর মত পরামর্শ দিয়েছি। সকল দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে আমাদের আবার একবৃন্তে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার একক নির্দেশনা নিজেদের অস্বিত্বের প্রশ্নে মানতে হবে। তিনি যদি পুনরায় ক্ষমতায় আসিন না হতে পারেন তাহলে তার খেসারত স্বরূপ সকলের ওই বিভীষিকাময় দিনের চেয়েও বহুগুন মূল্য দিতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল আগামী মাসের নভেম্বরে ঘোষণা করা হবে। আপনারা হয়তো মনে করতে পারেন আমি মঠবাড়িয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আপনাদের সাথে আমার দীর্ঘ দিনের হৃদয়ের অন্তস্থলে লালিত গভীর সম্পর্ক। এটি কোনদিন গৌণ হবার নয়। অতিরিক্ত পিরোজপুর-৩ আসনে নৌকা মার্কা প্রত্যাশী হয়ে সমভাবে গণ সংযোগের অঙ্গীকার নিয়েছি। পিরোজপুর-২ আসন মঠবাড়িয়ায়ও পূজার পরে প্রতিটি অলিতে গলিতে মাঠে প্রান্তরে আপনাদের ভালবাসায় আবারো সিক্ত হবো। তারপরও আমি আমার প্রাণ প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে প্রতিজ্ঞা করছি, তিনি যদি তার নৌকার মাঝি আমাকে না করেন তাহলে তার আর্শিবাদের প্রতীকটি যাকে প্রদান করবেন, অথবা তার পক্ষ হতে জোটের কাউকে মনোনীত করেন আমি আমার প্রজ্ঞা মনোবল ও দলের সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তার হয়ে শতভাগ বিজয়ের নিশানায় পৌঁছাতে কাজ করে যাবো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর। পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, টিকিকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন জমাদ্দার। হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ঐক্য পরিষদের মঠবাড়িয়া উপজেলার সভাপতি শ্রী বাবু কাজল দাস ও প্রদীপ বেপারী প্রমূখ। এ সময় ১০৩টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের কাছে প্রতিটি পূজা মন্ডপে ৫ হাজার, কেন্দ্রীয় হরিসভা মন্দির ও দক্ষিণ বন্দর এ ২টি পূজা মন্ডপে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ