শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দিনমজুর
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হাফেজ আকন (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নারকেল গাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের মাথায়ই ঝুলে ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে তাকে মৃত অবস্থায় নামিয়ে আনেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে। নিহত হাফেজ আকন পাশ্ববর্তী দক্ষিণ কদমতলা গ্রামের মৃত রহেন আকনের ছেলে।
তিনি দৈনিক মজুরি চুক্তিতে পার্শ্ববর্তী রাজেশ্বর গ্রামের নৃপেন কুলুর বাড়িতে নারকেল গাছ পরিস্কারের কাজে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ইউপি সদস্য মো. খায়রুল শরীফ জানান, দিনমজুর হাফেজ আকন নৃপেন কুলুর বাড়িতে নারকেল গাছ বাছাই (পরিষ্কার) করতে গাছে উঠেছিলেন। গাছে পাশ থেকে যাওয়া ১১হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সঙ্গে পাতার স্পর্শ লেগে নারকেল গাছ বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। মরে গাছের মাথায়ই ঝুলে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে নামিয়ে আনেন তাকে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, বিদ্যুতে নিহত হাফেজ আকনের লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু অন্যের বাড়িতে কাজে গিয়ে মারা গেছেন, তাই সন্দেহ দূর করতে লাশের ময়না তদন্ত করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied