ইবিতে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দাবিতে মানববন্ধন
ইবির এফডিআর-এর তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার শারীরিকভাবে অসুস্থ ও দূর্ঘটনায় আহত শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রথমে প্রশাসন ভবনের সামনে অবস্থান কালে বাধা প্রাপ্ত হয়ে মেইন গেটের পাদদেশে মুজিব চত্বরে এসে এ কর্মসূচি পালন করে।মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, মোঃ বুলবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, চঞ্চল চৌধুরী প্রমূখ।সভায় এফডিআর তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার দাবি করা হয়।এ বিষয়ে ট্রেজারার প্রফেঃ ড.মোঃ আলমগীর হোসেন ভূইয়া সকালের সময়কে জানান, ইবির এফডিআর নীতিমালায় 'ফ্যাটাল ডিজিজ' রুলে শিক্ষার্থীদের চিকিৎসার সিদ্ধান্ত অনেকটা অস্পষ্ট।এ নীতিমালায় কিছু পরিবর্তন আনা দরকার। পরিবর্তন হলে চিকিৎসার বিষয়টি ভেবে দেখে হবে।দূর্ঘটনায় আহত শিক্ষার্থী বুলবুল হোসেন বলেন,'আমদের নিকট থেকে প্রতিবছর এফডিআর খাতে যে ফিস নেওয়া হয় সে অর্থ কোথায় ব্যবহার করা হয় সেটা কেউ জানেনা এ খাত থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা করা উচিৎ '।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা