ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে শেখ রাসেল দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৫:১০
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই স্লোগানে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের  ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
 
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয় এবং প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার  অনুষ্ঠান সরাসরি সম্প্রচারণ করা হয়। 
 
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম,পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নেজামুল হক, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শিশু কিশোর পরিষদ সভাপতি জাকারিয়া হাবীব ডন, শেখ রাসেল পরিষদ নেতৃবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী শিক্ষকবৃন্দ ও উপজেলার কর্মরত সংবাদকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন সহ বিভিন্ন  প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির