চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১১ শ' কেজি চিংড়ি জব্দ
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১১ শ' কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বুধবার ভোরে সদরের হরিণা ফেরিঘাট এলাকা থেকে বিপুলসংখ্যক এ ভেজাল দেওয়া চিংড়ি জব্দ করা হয়।
দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শাফিউল কিঞ্জল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে খুলনা থেকে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক এক হাজার ১০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় এর প্রকৃত মালিক খুঁজে পাওয়ায় যায়নি। এজন্য কাউকে আটক করা ও সম্ভব হয়নি।
পরে জব্দকৃত চিংড়ি গুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হয়।
অভিযানে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের কামান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান