ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

খুলনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৫:৪৮

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন ক্ষণজন্মা, কালজয়ী নারী। বিভিন্ন সংকটে অবিচল থেকে সাহসিকতার সাথে কিভাবে তা মোকাবেলা করতে হয় বাঙালি জাতিকে সেটা শিখিয়েছেন তিনি। খুলনায় বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপযাপন উপলক্ষেেআয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যৌথভাবে খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা কার্যালয় এ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

এ বছর প্রথমবারের মতো জাতীয়ভাবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’।

সভাপতি তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু তার জীবনের একটি বড় অংশ, প্রায় সাড়ে তের বছর জেলে কাটিয়েছেন। এই দীর্ঘ সংকটকালে বঙ্গমাতা একদিকে যেমন সংসার সামলেছেন অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সচল রেখে দেশের মানুষকে সংগঠিত করেছেন।

তিনি আরো বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একে অপরের পরিপূরক। বঙ্গমাতার কারণেই বঙ্গবন্ধু জাতির পিতা হতে পেরেছিলেন, নতুন একটি দেশ উপহার দিতে পেরেছেন। তিনি নতুন প্রজন্মের নারীদের বঙ্গমাতার অনুপ্রেরনাদায়ী জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, মো. আলমগীর কবীর, খুলনা জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন অধ্যাপিক রুনু ইকবাল বিথার,  জাতীয় পর্যায়ে জয়িতা সাকেরা বানু, নারী সংগঠনের নেত্রী শামীমা সুলতানা শিলু, হালিমা ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন ও নয়টি উপজেলায় মোট ৭০ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ১২ জন নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবগীগ-ছাত্রলীগসহ বেশ কয়েকটি সংগঠন দিবসটি পালনে নানা কর্মসূচির আয়োজন করে। 

এমএসএম / জামান

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু