ঢাকা সমাবেশে যাওয়ার পথে মধুখালীর ১৫ জন বিএনপির নেতাকর্মী আটক
ফরিদপুরের মধুখালীতে গত ৩১ শে জুলাই মধুখালী থানা পুলিশ কর্তৃক পুরাতন একটি বিস্ফোরক মামলার আসামি করে ১১ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। পৌর বিএনপি'র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সহ চারজনকে অপর দুটি মামলায় আলফাডাঙ্গা থানা ও বোয়ালমারী থানায় আটক দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার সেকেন্ড অফিসার চম্পক বড়ুয়া।
এতে করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য,আন্তর্জাতিক শ্রমিক নেতা, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন আটককৃত নেতাকর্মীরা সম্পূর্ণ নির্দোষ,তাদেরকে মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় আটক করা হয়েছে।
অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। আটককৃত নেতাকর্মীরা হলেন, পৌর বিএনপি'র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, লিয়াকত হোসেন, শরিফুল ইসলাম, গোলাম শারাফাত শরৎ, আকরাম হোসেন, রজব আলী, রফিকুল ইসলাম, গালিব হাসান লিওন, ইমন শেখ, আকিদুল ইসলাম, আকরাম ফকির, সানোয়ার হোসেন ,শরিফুল ফকির, মুক্তার জামান, আকরাম হোসেন খান।
উল্লেখ্য মধুখালী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল ও পৌর বিএনপি'র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ এর নেতৃত্বে নেতাকর্মীরা ১৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে, যাত্রাপথে কেরানীগঞ্জ থানার পুলিশ ১৬ জনকে আটক করে । পরবর্তীতে ১৫ জনকে মধুখালী থানায় প্রেরণ করে, অসুস্থতা জনিত কারণে আবুল কাশেম আবুলকে ছেড়ে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied