ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকা কলেজে ছাত্রদের বিক্ষোভ


আল জুবায়ের photo আল জুবায়ের
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ৪:২৭
গাজায় একটি হাসপাতালে ও সমগ্র গাজায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
 
১৯ অক্টোবর ( বৃহস্পতিবার) বেলা ১১.৩০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে ঢাকা কলেজের  প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। 
 
সকাল এগারোটায় ঢাকা কলেজ শহিদ মিনার থেকে শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
কলেজের শহীদ মিনার প্রঙ্গন থেকে শুরু হয়ে কলেজের মূল ফটক, মিরপুর রোড ঘুরে নায়েমের গলিতে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
 
 বিক্ষোভের সময় সাধারণ ছাত্ররা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেন। মিছিলে জাতিসংঘ জবাব দাও, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান  ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 
 
সমাবেশে  ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান  বলেন, ফিলিস্তিদের উপর ইসরায়েলি বর্বরতা সকল সীমা অতিক্রম করে ফেলেছে। তারা নিরীহ শিশু থেকে শুরু করে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে বর্বরোচিত হামলা চালিয়ে মানবতাকে বিপর্যস্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক বিশ্বকে শতাব্দীর ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২