ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১০-২০২৩ বিকাল ৫:১৪
মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৌশিক চুনূকার নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯অক্টোবর) মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
কৌশিক চুনূকার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের চন্দন চুনূকারের ছেলে। সে শিবালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
 
কৌশিকের বাবা চন্দন চুনূকার জানান, ছেলের জ্বর আসার পর প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। এরপর জ্বর সেরে গেলেও প্রচণ্ড মাথাব্যথার কথা বলছিল। পরে রোববার (১৫ অক্টোবর) তাকে ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
 
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত