ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইবির ঐতিহ্যবাহী স্থাপনায় আড্ডাতে নিষেধাজ্ঞা


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ১:২৭

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে র‍্যাগিং,আত্মহত্যা ও অসৌজন্যমূলক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাসের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে আড্ডা নিয়ন্ত্রণে প্রশাসন এক প্রজ্ঞাপন জারি করেছেন।গত রবিবার ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,সাম্প্রতিক সময়ে ইবি ক্যম্পাসে ইভটিজিং,র‍্যাগিং, অসৌজন্যমূলক আচরণ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।প্রশাসন এ বিষয়ে চরম উদ্বিগ্ন প্রকাশ করেছে।ইসলামি বিশ্ববিদ্যালয় দেশের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষর্থীদের আচার-আচরণের পার্থক্য থাকা দরকার।ক্যাম্পাসের বিশেষ ঐতিহ্য বাহী স্থাপনা যেমন,মুজিব চত্বর,রাসেল চত্বর,নজরুল চত্বর,রবীন্দ্রনাথ চত্বর,ডায়না চত্বর, মুক্তমঞ্চ,পোড়ামাটির ভাস্কর্য,হামিদুর রহমান মিলনায়তন এবং শহীদ মিনার এলাকার পবিত্রতা রক্ষা করতে সকল রকম আড্ডা,গণজমায়েত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে।পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।বিশ্ববিদ্যালয়ের মত মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্রে এমন আদেশ জারি করায় প্রগতিশীল ছাত্র সংগঠন গুলো বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে ধর্মীয় ছাত্র সংগঠন গুলো বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।প্রসংগত গত ১০ অক্টোবর প্রক্টরিয়াল বডির আহবায়ক প্রফেঃ ড.শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত একটি পত্রে এমন সিদ্ধান্ত ভিসিকে জানানো হয়েছিল। 

এমএসএম / এমএসএম

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়