ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে অপহরনের ২৫দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ৩:৪০
মাদারীপুরের কালকিনিতে অপহরনের ২৫দিন পার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। এ অপহরনের ঘটনায় কোর্টে একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অপহৃতা পৌর এলাকার ঝুড়গাও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। আজ সোমবার সকালে ওই ছাত্রীর পরিবার ও মামলা সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, পুর্ব শত্রুতার জের ধরে পৌর এলাকার ঝুড়গাও গ্রামের ৩নং ওয়ার্ডের স্কুলছাত্রীকে বাড়ির পাশের পাকা রাস্ত থেকে ২৫দিন আগে জোরপুর্বক অটোবাইক যোগে অপহরন করে নিয়ে যায় একই গ্রামের মহাশিন লস্করের লম্পট ছেলে ইয়ামিন লস্কর ও তার লোকজন। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অটোবাইক দ্রুত  চালিয়ে ইয়ামিন ওই স্কুলছাত্রীকে নিয়ে অজানার উদ্দ্যেশে পালিয়ে যায়। কিন্তু ওই স্কুলছাত্রীকে অপহরনের ২৫দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তার কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি অপহরন মামলা দায়ের করেন।
অপহৃতার মা কান্না জরিত কন্ঠে জানান, পুর্ব শত্রুতার জের ধরে আমার মেয়েকে ইয়ামিন লস্কর ও তার লোকজন মিলে জোর পুর্বক তুলে নিয়ে গেছে। এ ছাড়া ইয়ামিন এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যাতে করে তারা আমার মেয়েকে উদ্ধার করে দেন।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ইয়ামিন লস্করসহ তার পরিবারের কাউকে এলাকায় পাওয়া যায়নি। বাড়িঘরে তালাবদ্ধ পাওয়া যায়।
এব্যাপারে কালকিনি থানার এসআই রুবেল জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। তবে কোথায় তার হৃদিস মিলছেনা।
 
 

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত