ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু কন্যা মুক্তিযোদ্ধাদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সফল: ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক মঞ্জু


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৪-১০-২০২৩ রাত ১০:৩৬
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি)'র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদের প্রাণপণ চেষ্টায় মাত্র নয়মাসেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্যই দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু কন্যা মুক্তিযোদ্ধাদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সফল। 
 
সোমবার (২৩ অক্টোবর) বরিশালে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে  ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু এইসব কথা বলেন। 
 
ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ধর্ম যার যার উৎসব সবার৷ রাষ্ট্রের কোন ধর্ম থাকতে নেই।রাষ্ট্র সকল ধর্মের, সকল মানুষের। এই দেশে সকল ধর্মের মানুষ যেনো নির্বিঘ্নে ধর্ম চর্চা করতে পারে তার সকল ব্যবস্থা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা করেছেন। 
 
এই সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র কাউন্সিল মেম্বার ও বাকেরগঞ্জ কল্যান সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ জলিল হাওলাদার (পলাশ), উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ, শ্রম বিষয়ক সম্পাদক মো তোফাজ্জেল হোসেন, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার