মঠবাড়িয়ায় নানা অপকর্মের মদদ্দাতা ও ভূমি দস্যূ ফাহিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের মদিনা হোটেলে ২৫ অক্টোবর বুধবার বেলা ১১ ঘটিকায় মঠবাড়িয়ায় সাংবাদিক নামধারী নানা অপকর্মের মদদ্দাতা ও ভূমি দস্যূ ফাহিমা ও তার পরিবারের বিরুদ্ধে একই এলাকার পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূক্ত ভোগী ২ পরিবার স্থানীয় গনমাধ্যম কর্মীদের সামনে হেপি আক্তার ও সুমি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, হেপি আক্তার বলেন- আমার কোন অভিভাবক না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার প্রতিপক্ষ ফহিমা গংরা আমার শ^শুরের রেকর্ডীয় জমি বকসির ঘটিচোরা ২২ মৌজায় ৮.৫০ শতাংশ জমির মালিক প্রাপ্ত হই। ২৫/০২/২০২৩ ইং তারিখে আমি ও আমার অংশিদার সহ পাশর্^বর্তী জমির মালিকদের সাথে একত্র হয়ে আপোষ মিমাংশার শ^র্তে একটি চুক্তিনামা এফিডেফিডের মাধ্যমে সম্পন্ন করি। অতপর উক্ত জমিতে আমি ঘর নির্মণ করতে ইট, বালু, কাঠ সহ অন্যান্য নির্মান সামগ্রী রাখতে গেলে ওই সময় ভূমি দস্যূ ফাহিমা ও তার পরিবার সহ আমাকে ঐ কাজে বাধাদেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের সাথে ফাহিমা আমাদের হয়রানির জন্য শুধু কালক্ষেপন করে আসছিল। এ বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ দিলে সে অভিযোগ ফাহিমা আমলে না নিয়ে আমার ঐ জমিতে গায়ের জোরে টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়। এ সময় তাকে বাধা প্রদান করলে তিনি আমাকে মারপিট সহ আমা সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। বিষয়টি নিষ্পত্তির জন্য তাকে বার বার তাগাদা দিলেও সে বলে তিনি থানার ওসি সাহেবকে সকল কাগজ পত্র বুঝিয়ে দিয়েছি। এ বিষয়ে কারো সাথে আমার কোন বৈঠকের প্রয়োজন নেই। স্থানীয় সালিশদার হিসেবে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, সাবেক ইউপি সদস্য সুলতান শরীফ উভয় পক্ষের কাগজপত্র বিশ্লেষণ করলে সে খানেও আমার ভোগ দখলীয় জমির শতভাগ রায় প্রাপ্ত হই। ফাহিমা ও তার পরিবার সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আইনকানুনের তোয়াক্কা না করে এলাকায় যেন মগের মূলুক কায়েম করেছে। তার ভাই আলামিন একজন মাদক সেবক ও মাদক বিক্রেতা সে কথায় কথায় আমি ও আমার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছে। সুমি আক্তার বলেন, আমি আমার দাদা হোসেন আলী মৃধার রেকর্ডীয় সম্পত্তির ওয়ারিশ হিসেবে মালিক। আমি গরিব অসহায় হওয়ায় উক্ত সম্পত্তি ফাহিমা ও তার পরিবার দল-বল নিয়ে জবর দখল করে আছে। এ বিষয় কোথাও কোন অভিযোগ করলে আমাকে ও আমার দেবরকে ফাহিমার পরিবার মারধোর করেছে। বর্তমানে মারাত্মক আহত অবস্থায় আমার দেবর শাওন মঠবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ড থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহীনির অস্তক্ষেপ কামনা সহ আপনাদের মাধ্যমে যাতে পত্রিকায় ছাপা হয় তার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা