ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট রাজনীতিবিদ সাদেক কুরাইশীর জানাযা সম্পন্ন
ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।বুধবার ইসলামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাযায় হাজারও মানুষজন অংশ নেন।
জানাযার নামাজ পড়ান ইসলামনগর খানকাহ শরিফের পীর আব্দুল্লাহ আহম্মদ উলুব্বী। জানায়ায় অন্যান্যের মধ্যে অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের মিনিষ্টার ও ডেপুটি কনসুল জেনালে মো: শাহেদুল ইসলাম শাহেদ, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি সানোয়ার পারভেজ পুলক, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ জেলা আ’লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
জনপ্রিয় এ নেতার প্রয়ানে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, দৈনিক লোকায়নের সম্পাদক মো: সাকেরুল্লাহ। জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানানো হয়। এছাড়াও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষজনের পক্ষ থেকে শোক জানানো হয়। তার মৃত্যুতে জেলা আ’লীগের পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষনা ও কালো ব্যাজ ধারনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ