সাটুরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক
মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে উজালা আক্তার (২৪) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শিবলু ভুইয়া (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত উজালা আক্তার ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন এবং শিবলু ভুইয়া পেশায় ভ্যান চালক ছিলেন।
বুধবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত শিবলু ভুইয়া ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে চাকরির বিষয় নিয়ে উজালা আক্তারের সাথে তার স্বামী শিবলু ভুইয়ার প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক এই কলহের জেরেই বুধবার রাতে স্বামী শিবলু ভুইয়ার সাথে উজালা আক্তারের পুনরায় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী শিবলু ভুইয়া ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর থাকা একটি লাঠি দিয়ে স্ত্রী উজালা আক্তারকে বেধম মারধর করেন। লাঠির আঘাতে উজালা আক্তারের মাথা ও শরীরে গুরুত্বর জখম হয়ে রাতেই মারা যায় উজালা আক্তার। সকালে নিহত
উজালার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত উজালা আক্তারের দশ বছর বয়সী একটি ছেলে ও আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এঘটনায় স্বামী শিবলু ভুইয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলু ভুইয়া তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড