ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৪:৪৯
চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক বুধবার রাত দেড়টায় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত কিশোর গ্যাং “আলিউল” গ্রুপের ০২ জন সক্রিয় সদস্য মোঃ হাসিব (২৫), পিতা-মোঃ দুলাল, মাতা-হাওয়া বিবি, সাং-দক্ষিণ উজিরপুর, ও  মোঃ সজিব (২০), পিতা-মোঃ আলতাফ আলী, মাতা-মোছাঃ আক্তারা বেগম, সাং-বড়চক দৌলতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ফেন্সিডিল-৩৬ বোতল এবং দস্যুতার উদ্যোগে ব্যবহৃত স্টিলের তলোয়ার-০১টি, লোহার কড়াল-০১টি, চাইনিজ কুড়াল-০৫টি, চেইন স্টিক-০১টি, স্টিলের পাইপ-০২টি এবং মোবাইল ফোন-০২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 
 
অদ্য ২৬ /১০/২৩ ইং তারিখে মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করার সময় নির্মানাধীন বিল্ডিং এ উক্ত গ্যাং এর  সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায় । র‌্যাবের  উপস্থিতি টের পেয়ে তারা নির্মাণাধীন বিল্ডিং এর জানালা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে নির্মাণাধীন বিল্ডিং এর পাশেই একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ৩৬ বোতল ফেনসিডিল ও উপর উল্লেখিত দেশীয়  অস্ত্র শস্ত্র গুলো উদ্ধার করা হয়। এই গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতার করার জন্য র‌্যাব এর  অভিযান অব্যাহত রয়েছে। 
 
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা