ইবিতে ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মানববন্ধনে ডেমোনেসট্রেশন এগেইনেস্ট ইসরায়েল এ্যাগ্রেশন,স্টপ ওয়ার,সেইভ হিউম্যানিটি,ফ্রি প্যালেসটাইন, লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।বাংলাদেশ মোরালিস্ট পার্টির(বিএমপি) চেয়ারম্যান প্রফেঃড.মোঃ শাহনেওয়াজ আলী হোলালের নেতৃত্বে মানববন্ধন শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মোরালিস্ট পার্টির(বিএমপি)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেঃড.মোঃ শাহনেওয়াজ আলী হেলাল,হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি প্রফেঃ ড.আবু সিনা,ম্যানেজমেন্ট বিভাগের সাবেক সভাপতি প্রফেঃড.মোঃ রূহুল আমিন, ইবি শিক্ষার্থী আয়েশা বিনতে তিথি, মুখলেসুর রহমান সুইট,ইয়াসিরুল কবির সৌরভ ও আনিসুর রহমান প্রমূখ।মানববন্ধন সভায় বক্তারা বলেন, ইসরায়েল বরাবরই তাদের আগ্রাসী ভূমিকা চালিয়ে যাচ্ছে। তারা ফিলিস্তিনি মা- বোনদের প্রতিনিয়ত হত্যা করছে। তাদের হামলা থেকে অবুঝ শিশুটিও রেহাই পাচ্ছে না। বিশ্ব মানবতার কল্যাণে এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা