বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে ; শিক্ষামন্ত্রী
বিএনপি সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে, কারণ বিএনপি জামাতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২৭ অক্টোবর শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সব সময়ই আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপির যদি সমাবেশ হয় তাহলে নেতাকর্মীদেরকে কেন বললেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে কথাটা কতটুকু সঠিক আমি জানিনা। প্রয়োজন হলে জান দিয়ে দিবে এই কথা উঠছে কেন? আর তাতেই বুঝা যায় সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তাই উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে কোন সহিংসতা করা কোন রাজনৈতিক দলেরই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান