ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ব্যক্তির অসচেতনতা ও লোভের কারণে অনলাইনে প্রতারণার সুযোগ সৃষ্টি হচ্ছে : খুলনা ‍পুলিশ সুপার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ১১:১০

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট মাসের সভা  রোববার (৮ ‍আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনলাইনে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলায় গত মাসে সংঘটিত হত্যাকাণ্ডলোর অধিকাংশই পূর্বশত্রুতার জেরে হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। ব্যক্তির অসচেতনতা ও লোভের কারণে অনলাইনে প্রতারণার সুযোগ সৃষ্টি হয়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় ৪৮ হাজার ডোজের পুরোটাই খুলনায় এসে পৌঁছেছে। সুতরাং অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ ব্যক্তিরা টিকা গ্রহণের জন্য মোবাইলে এসএমএস পাবেন।

জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার জানান, খুলনার বাজারে চাল, ভোজ্যতেল ও গোল আলুর দাম কিছুটা বৃদ্ধি পেলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। সকল জনসমাবেশস্থলে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেয়া প্রয়োজন। তিনি তার বক্তৃতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার রোধে উপজেলা পর্যায়ে অভিযান জোরদার করা এবং পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এছাড়া কমিটির সদস্যদের আলোচনায় উঠতি বয়সী তরুণদের উচ্চগতিতে মোটরসাইকেল চালানো ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ন্ত্রণ, রান্নার কাজে ব্যবহার হওয়া এলপিজি গ্যাসের সিলিন্ডার নির্ধারিত দামে বিক্রয় নিশ্চিতকরণে পদক্ষেপ নিতে বলা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত জুলাই মাসে ১৪৪টি মামলা দায়ের করা হয়েছে, যা বিগত জুন মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৩৩টি কম। খুলনা মহানগরীর অধিক্ষেত্রে জুলাই মাসে ১২৫টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুন মাসে দায়ের হওয়া মামলা থেকে ৪৫টি কম।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।

এমএসএম / জামান

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎

বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন