ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এক্সপ্রেসওয়েতে অন্যান্য দিনের মতো যানবাহনের তেমন দেখা মিলছে না


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১২:৩০
পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে রোববার(২৯ অক্টোবর) ভোর থেকে অন্যান্য দিনের মতো যানবাহনের তেমন দেখা মিলছে না। সকাল সাতটা থেকে এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন স্ট্যান্ডে দেখা গেছে এই চিত্র। দূরপাল্লার পরিবহন দেখা যাচ্ছে না। তবে লোকাল পরিবহনে যাত্রী উঠানোর জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে। ভোরের দিকে দুই/একটি বাস শিবচরের পাঁচ্চর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে। ভোরে যাত্রীদের সংখ্যাও কিছুটা বেশি দেখা গেছে স্ট্যান্ডে। তবে সকাল সাড়ে সাতটার পরে যাত্রী সংখ্যা কমে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, হরতালকে ঘিরে সাধারণ মানুষ ঢাকামুখী হচ্ছে না। এর ফলে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন দেখা নেই। কিছুক্ষন পর পর দুই/একটি পরিবহন ঢাকার দিতে যেতে দেখা গেছে। এদিকে ব্যক্তিগত পরিবহন নেই বললেই চলে। পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসের একাধিক চালক জানান,'গাড়ি চালানোর জন্য তারা প্রস্তুত। যাত্রী নিয়ে ভোরে গাড়ি ছেড়ে গেছে। এখনো যাত্রী আসছে, তবে খুবই কম।'
 
এদিকে মাদারীপুর থেকে ঢাকাগামী যানবাহন রোববার চলাচল করবে বলে আন্তঃজেলা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে।
 
মনির হোসেন নামের পাচ্চর এলাকার এক ব্যক্তি বলেন,'মহাসড়কে সকাল থেকে গাড়ি চলতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের চেয়ে কম। বেশ কিছুক্ষন পর পর বাস দেখা যাচ্ছে। এছাড়া স্থানীয় যানবাহন চলছে।'
 
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাকিল আহমেদ জানান,'মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ দায়িত্বরত রয়েছে।'
 

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা