মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে শনিবার বিকেলে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঙ্খিরাজ, টিয়াঠোড়ি, বাচারী এমন বাহারী ১১টি নৌকার অংশগ্রহনে মাদারীপুরের চরমুগরিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবাসির উদ্যোগে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের যেন মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়।
জানা গেছে, মাঝিমাল্লার হাতে থাকা বৈঠা চলছে সমানতালে সাথে হৈহুল্লুড় আওয়াজ। কাঁসার ঘন্টার টুংটাং শব্দ। শনিবার পড়ন্ত বিকেলে আড়িয়াল খাঁ নদের পাড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। কেউবা আবার ট্রলারে করে উপভোগ করে এই নৌকাবাইচ। সংস্কৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্য ধরে রাখতে মাদারীপুরের চরমুগরিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবাসির উদ্যোগে এই বাইচের আয়োজন করা হয়। লক্ষীগঞ্জ ব্রিজের নিচ থেকে হাজরাপুর ব্রিজে গিয়ে শেষ হয়। এই এলাকা জুড়ে চলে বাইচ। যা দেখে আনন্দে মেঠে ওঠেন দর্শকরা।
অংশ নেয়া ১১টি নৌকার মধ্যে বাজিতপুরের প্রশান্ত ওঝা প্রথম পুরস্কার হিসেবে ৩২ সিফটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার পান কোটালিপাড়ার কালিপদ তালুকদার পান ২৮ সিফটি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার পান বাজিতপুরের মজিবর শেখ একটি ৩২ ইঞ্চি টেলিভিশন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান।
পৌরসভার ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে নৌকা বাইচের সার্বিক দায়িত্বে ছিলেন রাস্তির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইদ্রিস শিকদার, সমাজসেবক আতাউর রহমান রুবেল মুন্সি, হাজরাপুরের হাবিব বেপারী, স্থানীয় ইউপি মেম্বার গোলাম মওলা ফকির, আবুল বাসার, সুমন বেপারী, রাস্তির যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ ফকির, পুটিয়ার মোখলেস ফকির, জাহাঙ্গীর আকন, এ্যাড. রিয়াদ মোল্লা, মফিজ তালুকদারসহ স্থানীয় লোকজন।
নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবলীগের সহসভাপতি আকতার হাওলাদার, যুবলীগের কোষাধ্যক্ষ রকিব, সেচ্ছাসেবক লীগ পৌর সভার সাধারণ সম্পাদক আরিফুল হক পাপ্পু,রাস্তি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রুবেল বেপারি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদার,ইদ্রিস মোল্লাসহ আরো অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে ইদ্রিস শিকদার বলেন, ইতিহাস আর ঐহিত্যকে ধরে রাখতে নৌকাবাইচের বিকল্প নেই। নৌকাবাইচকে ঘিরে নদের দুইপাড়ে বসে হরেক রকমের দোকান। খাবার ও খেলনাসহ বিভিন্ন দোকানে ক্রেতা-বিক্রেতাদের সরগরম। যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগামিতেও এমন উদ্যোগ নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied