ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ-সমাবেশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ২:৫
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি মিরাজ হোসেন খান,যুবলীগের সহসভাপতি মাসহদুর রহমান,ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক সহ অনেকেই।
এ সময় বক্তারা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মাদারীপুর জেলায় কোন প্রভাব পড়েনি দাবি করে বলেন, জনগনের ক্ষতি করে কোন কর্মসূচি বিএনপি দিলে, তা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ জেলায় কোন অবস্থাতেই অশান্তি করতে দিবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারী কোন দল নয় বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। নেতারা বলেন, শনিবারে রাজধানী ঢাকায় বিএনপির কর্মকান্ডই প্রমাণ করে বিএনপি সন্ত্রাসী দল।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত