কুতুবদিয়া-মগনামা ঘাট পারাপারে অবৈধভাবে ভাড়া আদায়ের অভিযোগ
কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা পারাপার ঘাটে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার (২৯ অক্টোবর ) সকাল থেকে ঘাট ইজারার নিয়ম লঙ্ঘন করে যাত্রীদের কাছ থেকে ডেনিশ বোটে ৬০ টাকা এবং স্পীড বোটে ১৫০ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
আলমগীর নামের একজন যাত্রী জানিয়েছেন, হরতালের অযুহাতে ৪০ টাকার ডেনিশ ভাড়া ৬০ টাকা দিতে হয়েছে। প্রতিবাদ করায় বোট থেকে নেমে যেতে বলেছে।মির্জা নামের আরেক যাত্রী জানিয়েছেন, স্পীড বোটে ১২০ টাকা ভাড়া নেয়া হতো। হরতালকে ইস্যু করে জোর করে ১৫০ টাকা হাতিয়ে নিয়েছে। যেখানে ১২০ টাকা এমনিতেই বেশি। দেশের কোথাও এমন নৈরাজ্য নেই বলে জানান এই যাত্রী। রবিবার সকাল থেকেই অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া-মগনামা পারাপার ঘাটে ভাড়া নৈরাজ্য চলে আসছে। যারা এ নৈরাজ্য বন্ধ করার কথা তাঁরা বিনা ভাড়ায় ঘাট পার হন। যে কারনে অনিয়ম না কমে বরং বেড়েছে।তবে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোন কিছু জানেনা বলে জানিয়েছেন ঘাট ইজারাদার নুরুল ইসলাম।
তিনি জানান,অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তিনি যাচাই করে দেখবেন।এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা বলেন, বিষয়টি নিয়ে আমাকে বেশ কয়েকজন ফোন করেছে। কিন্তু আমি ছুটিতে আছি। এসিল্যান্ড কুতুবদিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
এদিকে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে এসিল্যান্ড কুতুবদিয়ার ব্যবহৃত নাম্বারে যোগাযোগ করা হয়। কিন্ত তিনি কল রিসিভ না করায় বিষয়টি জানা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied