সোনারগাঁয়ে হরতাল বিরোধী আওয়ামীলীগের শান্তি মিছিল
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্যে ও হরতালের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক স্থানে শান্তি মিছিল করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ। গতকাল রবিবার দুপুরে মহাসড়কের কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজা এলাকায় শান্তি মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্যাভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-কায়সার ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে কয়েকহাজার নেতাকর্মী হরতাল বিরোধী শান্তি মিছিলে অংশ নেয়।
এসময় শান্তি মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, জামায়াত বিএনপির নৈরাজ্য ও আগুন সন্ত্রাস থেকে জনগনের জানমাল রক্ষায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে আছে।
তিনি আরও বলেন, এই অবৈধ হরতালে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজপথে রয়েছে। সোনারগাঁ আওয়ামীলীগের নেতাকর্মীরা আগামি নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার