ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে চিকিৎসককে কুপিয়ে হত্যা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:২৮

রাজশাহীতে গোলাম কাজেম আলী আহমেদ নামের এক চিকিৎসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে তাকে হত্যা করা হয়।

নিহত চিকিৎসক কাজেম আলী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৪২তম এমবিবিএস ব্যাচের সাবেক শিক্ষার্থী।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে রোগী দেখে একটি বাইকে বাসায় ফিরছিলেন কাজেম আলী। রাত পৌনে ১২টায় তাকে বহন করা বাইকটি বর্নালীর মোড়ে এলে একটি মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অতিরিক্ত রক্তক্ষরণে তিনি রাতেই মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজের তার সহকর্মীরা জানান, ডা.গোলাম কাজেম আহমেদ  মেধাবী ছিলেন। তাকে নির্মমভাবে কারা হত্যা করলো, তা কেউ বুঝতে পারছেন না। অবিলম্বে খুনীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। চিকিৎসক গোলাম কাজেম আহমেদ একজন মানবিক চিকিৎসক ছিলেন। চিকিৎসক গোলাম কাজেম আহমেদ জন্ম গ্রহন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর ইউনিয়নে।  তিনি দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় হতে এস. এস. সি পাশ করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হতে ডাক্তারী পাশ করে বিভিন্ন সময়ে বিভিন্ন ড্রিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি তাঁর পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করলেও  তাঁর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সে জেলার  দুটি ক্লিনিকে রোগী দেখতে। রোগী দেখাসহ নানান সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে জড়িত থাকায় তাঁর মৃত্যুতে নিজ গ্রাম দেবীনগর ইউনিয়নসহ জেলা শহরের শোকের ছায়া নেমে এসেছে।  ফেসবুক জুড়ে স্ট্যাটাস ভরে গেছে চিকিৎসক গোলাম কাজেম আহমেদ কে নিয়ে।  সকল শ্রেনি পেশার মানুষের দাবী হত্যাকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা