ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইবির পরিবহনে পুলিশি পাহারা


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৪৬

আওয়ামী দুশাসন ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে ইবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্যে পুলিশি পাহারায় বিশেষ ব্যবস্থায় ক্লাস -পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।২৯ অক্টোবর সকাল ৮টায় কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন রুট থেকে একসঙ্গে ইবি পরিবহনের সামনে ও পিছনে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে বাস গুলো প্রবেশ করে। ক্যাম্পাসের মেন গেটে,প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ক্যাম্পাসে হরতালের তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি।অন্যদিকে আওয়ামী ছাত্র লীগের ইবি শাখার উদ্যোগে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইবি শাখার সভাপতি আরাফাত সিদ্দিকি ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্বরে এসে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। বাসে পুলিশি পাহারার বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান দৈনিক সকালের সময়কে জানান,শিক্ষার্থীদের যেন সেশন জটে জড়াতে না হয় সেজন্যে আমরা ২৭ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলকে জানিয়েছিলাম।বছরের শেষ সময়ে ক্লাস - পরীক্ষার চাপ বশি থাকে।শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে একাডেমিক কাজে অংশগ্রহণ করতে পারে সেজন্যে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী