বাউফলে ৮ বিএনপি নেতা কর্মী গ্রেফতার
নাশকতার অভিযোগ সন্দেহে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ জাহান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. ফজলুর রহমান, কালাইয়া ইউনিয়ন বিএনপি সদস্য নিউটন, সূর্যমনি ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক জাফর খান, পৌর যুবদল সদস্য কামরুল ওরফে হাসিব সিপাই, কাছিপাড়া ইউপির খোরশেদ আলম, কনকদিয়া ইউয়িনের আ: মান্নান ও আদাবাড়িয়া ইউপির বাদশা লাঠিয়াল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী। তাদের সকলকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক জানান, বাউফলে নাশকতা ঘটাতে পারে এমন অভিযোগে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied