ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুস-অনিয়মের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১২:৩
মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঘুস চাওয়া, অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলেছেন উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া সাউজুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমাইয়া সামসুন্নাহার।
 
তিনি মাদারীপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
 
লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষিকা সুমাইয়া সামসুন্নাহার ও তার স্বামী টেকেরহাট শহীদ সরদার বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক হাসিবুল হাসান গত ২৩ অক্টোবর দুপুরে জমির দাগের সূচি সংশোধনের মিস-কেস শুনানিতে অংশগ্রহণের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান। সেখানে গেলে সংশ্লিষ্ট অফিসের এক কর্মচারী জানান, সার্ভেয়ার রিপোর্ট করাতে টাকা লাগবে।
 
শিক্ষিকা সুমাইয়া বলেন, এ কথা শুনে আমরা সার্ভেয়ারের কক্ষে গেলে তিনি ২ হাজার টাকা দাবি করেন। এ সময় বলি- আপনার বিষয়টি আমরা দেখব। তাতেও তার মন গলেনি। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সার্ভেয়ার ক্ষিপ্ত হয়ে অফিস থেকে চলে যেতে বলেন। আমি এসিল্যান্ড খাদিজা আকতারের রেফারেন্স দিলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় এক সাংবাদিক ঘটনার প্রতিবাদ করলে তাকে হেনস্তা করে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন।
 
অফিস সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র জানায়, ২ হাজার টাকা না দিলে সার্ভেয়ার মোয়াজ্জেম কোনো ফাইলে সই করেন না।এ ব্যাপারে সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। এ মুহূর্তে আমি বক্তব্য দেব না। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ও এসিল্যান্ড খাদিজা আকতার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত