ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গণপরিবহন চলাচল করছে সীমিত
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে গণপরিবহন চলাচল করছে সীমিত আকারে । তবে কম রয়েছে ব্যক্তিগত গাড়ি।ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ ও দিনমজুর শ্রেনীর লোকজন
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরে পাঁচ্চর বাস স্ট্যান্ড,কুতুবপুর স্ট্যান্ড, বন্দরখোলা ও সূর্যনগর স্ট্যান্ড ঘুরে এমন চিত্র লক্ষ্য করা যায়। এসব বাসস্ট্যান্ডে ৪/৫ জন লোক আছে।কোন কোন স্টান্ডে ঢাকাগামী কয়েকটি লোকাল পরিবহন ১ থেকে ২ ঘন্টা দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠাচ্ছে। । ব্যক্তিগত গাড়ি কম থাকায় সড়ক রয়েছে তুলনামূলক ফাঁকা।
খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধ ঘিরে সাধারণ মানুষ ঢাকামুখী হচ্ছে না। এর ফলে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন দেখা নেই। কিছুক্ষন পর পর দুই/একটি পরিবহন ঢাকার দিতে যেতে দেখা গেছে। এদিকে ব্যক্তিগত পরিবহন নেই বললেই চলে।
ঢাকাগামী বাসের একাধিক চালক জানান,'পেটের দায়ে গাড়ি চালানোর জন্য তারা প্রস্তুত। ভোর থেকে কিছু গাড়ি চলাচল করলেও বেলা বাড়ার পরে যাত্রী খুবেই। ভোরের দিকে এক্সপ্রেস ওয়ে ঢাকাগামী কয়েকটি পরিবহন ছেড়ে গেলেও বেলা বাড়ার সাথে সাথে পরিবহন একেবারেই কমে যায়। গণপরিবহন কম থাকায় অনেকই ছোট ছোট পরিবহন, মোটর সাইকেলে চড়ে রওনা হন।
এদিকে শিবচর পৌর এলাকা ও বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা যায়,বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে দোকানপাট। ভোর থেকে জেলার আঞ্চলিক সড়কেও বাস চলাচল না করায় অনেকে উপজেলা থেকে অটোবাইক,নসিমনে চড়ে কর্মস্থলে গেছেন।
বাসের অপেক্ষায় পাঁচ্চর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন শিবচর ব্যবসায়ী ইমরান হাওলাদার। তিনি জানান, 'ঢাকায় তার দোকান।ঢাকা যেতে তিনি এখানে ১ ঘন্টা ধরে দাড়িয়ে আছেন।কোন গাড়ি নেই।'
মাসুদ রানা নামে পরিবহনের এক লাইন ম্যান বলেন,সকাল থেকে খুলনা থেকে গাড়ি ঢাকা যাচ্ছে। দোলা, এমাদ পরিবহনের গাড়ি চলছে।মাদারীপুরে চন্দ্রা, সার্বিক পরিবহনের গাড়িও চলছে।তবে প্রতিদিনের তুলনায় গাড়িও কম যাত্রীও কম।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিল আহমেদ জানান,ভোর থেকে সড়কে যানবাহন চলছে। অন্যন্ন দিনের মত যানচলাচল তেমন নেই।আমাদের থানা পুলিশ দৈনন্দিন কাজের মতো দায়িত্ব পালন করছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied