ইবিতে অবরোধের দিনগুলোতে পরীক্ষা স্থগিত
আওয়ামী দুশাসন ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি- জাময়াতের ডাকা হরতালে ইবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্যে পুলিশি পাহারায় বিশেষ ব্যবস্থায় ক্লাস চললেও বিভিন্ন বিভাগের পরীক্ষা সহ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নিয়োগ পরীক্ষা ও বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত হাওয়ার ঘটনায় একাডেমিক পরীক্ষার্থী ও নিয়োগ প্রত্যাশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৩১ অক্টোবর বিভিন্ন বিভাগের পরীক্ষা এবং ১ নভেম্বর কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল।অনিবার্য কারণ দেখিয়ে একাডেমিক ও নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো এবং স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।২৯ অক্টোবর সকাল ৮টায় কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন রুট থেকে একসঙ্গে ইবি পরিবহনের সামনে ও পিছনে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে বাস গুলো প্রবেশ করে। ক্যাম্পাসের মেন গেটে,প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিএনপি - জামায়াত ৩১অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে অবরোধের ডাক দিয়েছে।আইন বিভাগের শিক্ষার্থী মোঃ ওসমান গনি বলেন,বছরের শেষ সময়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা বেশি থাকে। এমন অযাচিত হরতাল -অবরোধের কারণে আমাদের সেশন জটে পড়তে হবে। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান দৈনিক সকালের সময়কে জানান,শিক্ষার্থীদের যেন সেশন জটে জড়াতে না হয় সেজন্যে আমরা ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলকে জানিয়েছিলাম।বছরের শেষ সময়ে ক্লাস - পরীক্ষার চাপ বশি থাকে।শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে একাডেমিক কাজে অংশগ্রহণ করতে পারে সেজন্যে পুলিশি পাহারার ক্যাম্পাসে বাস যাতায়াতেরপ ব্যবস্থা করা হয়েছে। ক্লাস,অফিস ও অন্যান্য সেবাসমূহ আগের মতই চালু থাকবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা