ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে সমাবেশ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:৪৭
গত ২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুৃঁইয়া নিহত এবং কালবেলা, ইত্তেফাক,কালের কন্ঠ,ভোরের কাগজ, যমুনা টিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আহত হওয়ার ঘটনায় জড়িত দোষিদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বিটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ার ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি নুসরতে খোদা রানা, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির। করতোয়া প্রতিনিধি বিপ্লবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকী, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন প্রমুখ। 
 
এছাড়াও সমাবেশে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন সেইসাথে আহতের সমবেদনা জনিয়ে তাদের সরকারিভাবে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও হামলায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারাদেশে আন্দোলন গড়ে তুলা হবে বলেও  সাংবাদিকরা জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির