দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ করেই আমরা ঘরে ফিরবো- আলী আকবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই আমরা ঘরে ফিরবো। বিএনপি জামায়াত দেশের শান্তিকে বিশৃংখলা করতে বিভিন্ন সময়ে পায়তারা করছে, নির্বাচন এলেই তারা দেশের ভাবমুর্তি নষ্ট করতে বিভিন্ন রকমের অবৈধ কর্মসূচী ঘোষনা করে।
দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি বিদেশিদের কাছে নিজেদেরকে অসহায় ও সহায়নুভূতি দেখানোর চেষ্টা করে। কিন্ত জননেত্রী শেখ হাসিনার কাছে যে ভাবে গত ১৫ বছর দেশ ও দেশের মানুষ নিরাপদ ছিল, আগামীতেও নিরাপদ থাকবে।
বিএনপি, জামায়াতের ডাকা ৩দিন ব্যাপী হরতাল ও অবরোধের ২য়দিনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন।
বুধবার (১ নভেম্বর ২০২৩ইং) সকাল থেকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় আলী আকবরের নেতাকর্মীদের নিয়ে অবৈধ হরতাল ও অবরোধের প্রতিবাদের এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় সতর্ক পাহারা দেন কর্মীরা।
পরে আলী আকবর কর্মীদের নিয়ে একটি মোটরসাইলে শোভাযাত্রায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে র্যালী করে কালাকচুয়া হোটেল বিরতিতে জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, মোঃ এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, রূপক মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর, ফরহাদুল মিজান, আবদুস সালাম বেগসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied