বাউফলে সড়ক অবরোধ ; আগুন জ্বেলে বিক্ষোভ
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে পটুয়াখালীর বাউফলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বাউফল বরিশাল মহাসড়কের বিলবিলাস নামক এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল। পরবর্তীতে গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে ছাত্রদল নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।
সড়ক অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেয় বাউফল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। এ সময় তিনি জানান, 'আমাদের আন্দোলন জনগণের জন্য। এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন। মামলা হামলা করে এ আন্দোলন দমানো যাবে না। জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত না করে আমরা ঘরে ফিরবো না।
উল্লেখ্য, সম্প্রতি বাউফলে বিএনপির ৮ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতারকৃত পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার ছেলে এই ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied