কুতুবদিয়া জাতীয় যুব দিবস উদযাপন
কক্সবাজারের কুতুবদিয়ায় যথাযথভাবে উদযাপন করা হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর ব্যানারে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপশার সহযোগিতায় একটি যুব র্যালির আয়োজন করা হয়।
"স্মার্ট যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " স্লোগানে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান এবং ইপশা প্রতিনিধব জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন।সার্বিা সহযোগিতায় ছিলেন শরিফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা
দীপঙ্কর তঞ্চঙ্গা বলেন, স্মার্ট যুবক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে যুব সমাজের কোন বিকল্প নেই। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বিরত থাকতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা নরসিংদী জেলার সন্তান সজিব তালুকদার
নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেয়েছে অর্থী মন্ডল
আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি
কাপ্তাইয়ের প্রথম নারী আইনজীবী অ্যাডভোকেট মেসুই হ্লা মারমা: স্বপ্ন পূরণ ও নতুন দিগন্তের সূচনা
মুমূর্ষু রোগীর ভরসা শাকিলের স্পিডবোট, খালিয়াজুরীতে বিনামূল্যে জরুরি নৌযান সেবা
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
Link Copied